এটাই সেই বিখ্যাত ভবন, যা লালবাগ কেল্লার প্রতীক হিসেবে সবচেয়ে বেশি প্রচারিত হয়—পরিবিবির সমাধিস্থল। মেয়ের মৃত্যুর শোকেই শায়েস্তা খাঁ পুরো দুর্গ নির্মাণ চিরতরে থামিয়ে দিয়েছিলেন।
দুর্গের প্রাচীরের কোণে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট গম্বুজ-চূড়াটা মোগল স্থাপত্যের অলংকরণের অংশ। সাড়ে তিনশ বছর ধরে রোদ-বৃষ্টি সয়ে এখনো টিকে আছে।
শায়েস্তা খাঁর সময় তৈরি প্রশাসনিক ভবনগুলোর একটি এটি। ফুলের বাগান আর ঝোপঝাড়ের ওপাশে এখন শহরের কংক্রিটের দালানই বেশি চোখে পড়ে।