লেখক পরিচিতি

আসিফ আযহার

আ
লেখক ও ইতিহাস গবেষক

আসিফ আযহার

আসিফ আযহার। লেখক ও গবেষক। একসময় বিশ্বসভ্যতার ইতিহাসের প্রাচীন যুগ ও মধ্যযুগ নিয়ে বিভিন্ন মূল্যবান গ্রন্থ লিখেছেন। এখন বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন বিলুপ্ত সভ্যতার ইতিহাস উদ্ধারের জন্য কাজ করছেন। জৈন্তিয়া রাজ্য নিয়ে তাঁর গবেষণার ফলাফলসমূহ এখন আলোর মুখ দেখতে শুরু করেছে। বিস্মৃতির আড়ালে হারিয়ে যাওয়া সমাজ-সভ্যতা ও রাষ্ট্রব্যবস্থার প্রকৃত চিত্র তোলে ধরার ক্ষেত্রে লেখকের একটি স্বতন্ত্র বর্ণনারীতি রয়েছে যা পাঠকমহলকে বেশ সহজেই ইতিহাসের গভীরে নিয়ে যেতে পারে। ইতিহাসের জটিল অধ্যায়কে সহজ ভাষায় পাঠকের সামনে তোলে ধরার উদ্দেশ্যে লেখক ইতোমধ্যে যেসব গ্রন্থ রচনা করেছেন সেগুলো ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী থেকে বের হয়েছে। এর মধ্যে অন্যতম হল- অবসর প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত ইতিহাসের পাঠশালায় (প্রাচীন যুগ) ও ইতিহাসের পাঠশালায় (মধ্যযুগ); অঙ্কুর কর্তৃক প্রকাশিত রোমান সভ্যতার ইতিকথা; দি স্কাই পাবলিশার্স কর্তৃক প্রকাশিত প্রাচীন পৃথিবীর গল্প; গ্রন্থিক কর্তৃক প্রকাশিত খিলাফতের ইতিবৃত্ত; চৈতন্য কর্তৃক প্রকাশিত খ্রিষ্টধর্মের গোড়ার কথা; কালান্তর কর্তৃক প্রকাশিত জৈন্তিয়া রাজ্যের ইতিকথা (প্রথম খণ্ড) প্রভৃতি। লেখকের জীবনের বেশিরভাগ সময় কেটেছে সিলেট ও বার্মিংহাম শহরে। পড়াশোনা করেছেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এরপর দীর্ঘদিন ব্রিটিশ সরকারের চাকুরী করেছেন। বর্তমানে সিলেট ও আসাম অঞ্চলের বিলুপ্ত সভ্যতাসমূহ নিয়ে গবেষণায় ব্যস্ত সময় পার করছেন। পড়াশোনা, গবেষণা ও চাকুরীর পাশাপাশি লেখক বিভিন্ন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলের ঐতিহ্য ও প্রত্ন-নিদর্শনসমূহ রক্ষায় তাঁর আন্তরিক প্রচেষ্টা রয়েছে।

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।