লালবাগ দুর্গের দক্ষিণ-পূর্ব তোরণ এর পরিচিতি
লালবাগ দুর্গের দক্ষিণ তোরণটি সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনা। তোরণটি তিন তলা বিশিষ্ট। পাথরের খিলানাকৃতির তোরণটির ভেতরের অংশ চারকোণাকার। এর ছাদে দু'দিকে দু'টি অষ্টকোণাকৃতির মিনার, যা উপরে গিয়ে কিউপলা সৃষ্টি করেছে। তোরণের দু'দিকে দু'টি প্রহরী কক্ষ এবং পূর্ব পশ্চিমে দ্বিতীয় তলায় উঠার সিঁড়ি। ভেতরের ছাদ গম্বুজ আকৃতির। দক্ষিণ দিকে পর্যবেক্ষণ করার জন্য দু'টি ছোট বারান্দা। বারান্দার উপরের অংশ অর্ধ গম্বুজাকৃতির। দেয়ালে প্যানেল নকশা রয়েছে।