বলিহার রাজবাড়ি এর পরিচিতি
বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল। সম্ভবত সপ্তদশ শতাব্দীতে এই রাজবংশের উদ্ভব ঘটে। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গীর লাভ করে বলিহারের জমিদাররা এ এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। রাজবাড়ির সামনেই রয়েছে তোরণ; ভেতরের কম্পাউন্ডে নাটমন্দির, রাজ-রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল রাজবাড়ি রয়েছে।