ঐতিহাসিক স্থান / স্থাপনা

রহনপুর প্রাচীন সৌধ

ধুলাউড়ি, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ

রহনপুর প্রাচীন সৌধ এর পরিচিতি

রহনপুর রেলওয়ে স্টেশন হতে আধা কিলোমিটার পূর্বে এবং অত্যন্ত প্রাচীন এই ঢিবিটি নওদা বুরুজ হতে আধা কিলোমিটার দক্ষিণ দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামে অবস্থিত। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট অষ্টকোণাকৃতির সমাধি সৌধ। চার দেয়ালে চারটি কুলঙ্গি আছে। গম্বুজের ভিতরে এক সারি মারলন ডেকোরেশন রয়েছে। সমাধি সৌধটির চুন ও সুরকির গাঁথুনি এবং নির্মাণ শৈলী দেখে এটি ব্রিটিশ আমলের প্রথমদিকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা যায়।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।