চলনবিল জাদুঘর এর পরিচিতি
১৯৮৭ সালে চলনবিল জাদুঘর প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮১ সালে নাটোরের তৎকালীন মহকুমা প্রশাসক সাদেকুল হক ৫ কাঠা জমি দান করেন। দেশী বিদেশী দাতা সংস্থার আর্থিক অনুদানে গড়ে ওঠে এ জাদুঘরটি। ১৯৯০ সালে রেজিষ্টিমূলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অনুকুলে হস্তান্তর করা হয়। এ জাদুঘরের প্রদর্শিত প্রত্নবস্তুসমূহের মধ্যে বাদশাহ আলমগীর ও নাসির উদ্দিনের নিজ হাতে লেখা কোরআন শরিফ জেমালে কোরআন, বৃক্ষ ছালে লেখা পত্রাবলী, প্রাচীন মুদ্রা, সেকালের সমরাস্ত্র উল্লেখযোগ্য। এ জাদুঘরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্থাবর পুরাকীর্তি সংরক্ষিত থাকায় এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়।