সাদী মসজিদ এর পরিচিতি
শিলালিপি থেকে জানা যায়, সম্রাট শাহজাহানের রাজত্বকালে শেখ শিরুর পুত্র সাদী ১০৬২ হিজরীতে (১৬৫২) এ মসজিদ নির্মাণ করেন। এক গম্বুজ বিশিষ্ট এ মসজিদের পূর্ব দেয়ালে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে প্রবেশপথ রয়েছে। কেন্দ্রীয় প্রবেশপথটি অপেক্ষাকৃত বড়। প্রবেশ পথ গুলোর চারদিকে পোড়ামাটির চিত্র ফলক দ্বারা সজ্জিত। পশ্চিম দেয়ালে ভিতর ৩টি পোড়ামাটির ফলক অলংকৃত মিহরাব আছে।