ঐতিহাসিক নবাব ওয়ালীবেগ খাঁ মসজিদ এর পরিচিতি
১৭১৩ খ্রিস্টাব্দে নবাব ওয়ালী বেগ খাঁ এ মসজিদটি নির্মাণ করেন। স্থানীয়ভাবে অপরিকল্পিত নির্মাণ কাজের ফলে মোগল আমলের এ মুসলিম স্থাপনার আসল সৌন্দর্য বাহির থেকে তেমন বোঝা যায় না তবে ভেতরের অংশটা অনেক চমকপ্রদ। মূল মসজিদের দেয়ালগুলোর পুরুত্ব প্রায় ১ থেকে ৩ ফুট পর্যন্ত।