রানী ময়নামতির প্রাসাদ ও মন্দির এর পরিচিতি
বহুল প্রচলিত লোক গাথার চরিত্র রাণী ময়নামতি নামানুসারে এ স্থানটি 'রাণী ময়নামতির প্রাসাদ' নামে পরিচিত। তবে জানা যায় যে, ঢিবির মাঝামাঝি স্থানে ১৯ শতকের গোড়ার দিকে আগরতলার মহারাজা কুমার কিশোর মানিক্য তার স্ত্রীর জন্য একটি আধুনিক বাগানবাড়ি নির্মাণ করেছিলেন। সে কারণে ঢিবিটি 'রাণীর বাংলো' নামে অধিক পরিচিতি পায়। প্রত্নতাত্ত্বিক খননে ঢিবির কেন্দ্রীয় উঁচু অংশে বেষ্টনী প্রাচীরসহ একটি প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে ধারণা করা হয়, রাণী ময়নামতির প্রাসাদ ৮ম-১২শ শতকে নির্মিত।