ধানীচক মসজিদ এর পরিচিতি
রাজবিবি মসজিদ বা কানিয়া দীঘি মসজিদের প্রায় আধমাইল দক্ষিণে মাঝারি আকারের এই মসজিদটি ধানীচক মসজিদ নামে পরিচিত। মসজিদের পশ্চিম দেয়ালের মিহরাবে লতাপাতার কারুকাজ খচিত পোড়ামাটির ফলকচিত্র রয়েছে। বর্তমানে মসজিদটিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ব্যাপকভাবে সংস্কার কাজ হয়েছে এবং নামাজের জন্য ব্যবহৃত হচ্ছে। প্রত্নসম্পদটির নির্মাতা সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও এটি ১৫ শতাব্দীতে নির্মিত বলে পণ্ডিতবর্গ অনুমান করেন।