শশী লজ এর পরিচিতি
এটি ১৯০৫ থেকে ১৯১১ সালের মধ্যে জমিদার শশী কান্ত আচার্য চৌধুরি এটি নির্মাণ করেন। পরবর্তীতে তার নাম অনুসারে এর নামকরন করা হয়। এর দক্ষিন দিক দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত। এর পশ্চিম ও পূর্বাংশ ইংরেজি বর্ণমালা T এর মত দেখতে। শশীলজ ৯ একর ভূমির উপর প্রতিষ্ঠিত। ভবনের সামনে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত প্রবেশ পথ রয়েছে যার উভয় দিক ডোরিক কলামযুক্ত। প্রাসাদের সামনে মার্বেল পাথরের তৈরী অর্ধনগ্ন ১টি নারী ভাস্কর্য এবং প্রাসাদের ভিতরে মার্বেল পাথরের তৈরী ঝর্ণা রয়েছে। কেন্দ্রীয় কক্ষের দরজার সাথে সংযুক্ত কাঁচের ফলক রয়েছে।