বেরাইদ ভূইয়াপাড়া জামে মসজিদ-এর 'আদি অংশটুকু' এর পরিচিতি
বেরাইদ ভূঁইয়া পাড়ায় অবস্থিত মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। এর চার কোণে চারটি বড় আটকোনাকার মিনার। মাঝখানে আরও দু'টি করে ছোট মিনার। দেয়ালে বর্গাকার ও আয়াতকার প্যানেল। প্যারাপেটে মারলন অলংকৃত। গোলাকার গম্বুজটির নিচের অংশ আট কোণাকার ড্রামের উপর স্থাপিত। নির্মাণ উপাদান হিসেবে ইট, চুন ও সুড়কি ব্যবহৃত হয়েছে। নির্মাণ কৌশল থেকে অনুমিত হয় এটি মোগল যুগীয়। মসজিদের বাহিরের ফলকে এর সময়কাল ১৫০৫ খ্রিঃ লেখা রয়েছে।