ছোট সুন্দর মসজিদ এর পরিচিতি
ছোটসুন্দর গ্রামে রামপুর ইউনিয়ন পরিষদ ভবনের ২০০ মি. দক্ষিণে একটি পুকুরের পাশে এ প্রাচীন মসজিদটি অবস্থিত। মসজিদটি তালুকদারবাড়ি মসজিদ বা ছোট সুন্দর মসজিদ চার দেয়ালের মসজিদ হিসেবে পরিচিত। মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য সপ্তদশ শতকের শেষের বা অষ্টদশ শতকের প্রথম ভাগের বলে ধারণা করা হয়।