টিয়াকাটি কালভার্ট-২ এর পরিচিতি
বাংলার স্বাধীন সুলতান ইলিয়াস শাহী হতে হোসেন শাহী সুলতানগণের শাসনামলে এই কালভার্টটি নির্মিত হয়েছিল। কালভার্টটির পশ্চিম দিকে খিরির বিল এবং পূর্ব দিকে পাগলানদী ও বানিয়াদিঘী প্রবাহিত। চুন ও বালি মিশ্রণে পোড়া ইট দ্বারা তৈরি কালভার্টটি সুলতানী আমলে মূলত যাতায়াতের সুবিধার্থে এবং পানি নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছিল। এর গভীরতা ২ মি এবং ৪ মি প্রশস্ত।