পীর খান জাহান আলী (র:) জামে মসজিদ এর পরিচিতি
হজরত খানজাহান (র.) এর স্মৃতি বিজড়িত মসজিদটি পুনঃনির্মাণের পূর্বে অত্যন্ত ধ্বংসপ্রাপ্ত অবস্থায় জঙ্গলাকীর্ণ ছিল। বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত এক গম্বুজবিশিষ্ট মসজিদটির চারকোণায় ৪টি অষ্টকোণাকার স্তম্ভ সংযুক্ত রয়েছে।