শ্যামসিদ্ধির মঠ এর পরিচিতি
দক্ষিণ মুখি মন্দিরের প্রবেশদ্বারের উপরে শ্বেত পাথরের একটি উৎকীর্ণ লিপি ছিলো যাতে লিখা আছে, শম্ভুনাথ মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে বাংলা ১২৪৩ সন অথবা ইংরেজি ১৮৩৬ খ্রিস্টাব্দে মঠটি নির্মাণ করা হয়। লিপিটি বর্তমানে মঠের দক্ষিণ পাশের বারান্দায় রয়েছে। সে অনুযায়ী মঠটি ১৮৯ বছরের পুরাতন। মূল মঠটি চারকোণাকার এবং এই চারকোণাকার অংশের উপর থেকে শীর্ষ পর্যন্ত আটকোণাকার। উপরের অংশটি আদি অবস্থায় রয়েছে। মঠের ভিতরের দেয়াল ও ছাদে পোড়ামাটির ফলকের কারুকাজ বিদ্যমান।