রাণী ভবানীর রাজবাড়ি (ছোট তরফ) এর পরিচিতি
নাটোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রানী ভবানী রাজবাড়িটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। উত্তরবঙ্গের জমিদারদের মধ্যে নাটোর রাজবংশের ইতিহাস ছিল অত্যন্ত সমৃদ্ধ। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পর তাঁর স্ত্রী রানী ভবানী উক্ত জমিদারির উত্তরাধিকারী হয়ে শাসন করেন। ১৮০২ সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ নাটোরের জমিদারির উত্তরাধিকারী হন। তাঁর মৃত্যুর পর রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফ দুই ভাগে বিভক্ত হয়। ছোট ছেলে শিবনাথ ছোট তরফের রাজা হন। ছোট তরফ ভবনটিতে মোট ১৫ (পনের) টি কক্ষ রয়েছে।