বালাগাজীর মুড়া এর পরিচিতি
বালাগাজীর মুড়া প্রত্নস্থানের ১৮ মিটার উঁচু চূড়ায় প্রচুর পরিমাণ প্রাচীন ইট-পাটকেল এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিগত শতকের ষাটের দশক পর্যন্ত এর উপর বেশ কয়েকটি প্রাচীন দেয়ালের ধ্বংসাবশেষ টিকে ছিল। বর্তমানে অবশ্য অবশিষ্ট তেমন কিছুই দেখা যায় না।