লোহাগড়া মঠ এর পরিচিতি
পাশাপাশি অবস্থিত তিনটি স্মৃতি মঠ আনুমানিক খ্রিস্টীয় ১৮-১৯ শতকে নির্মিত। মঠগুলো একটি নির্দিষ্ট উচ্চতার পর থেকে ক্রমশ সরু হয়ে ধাপে ধাপে ঊর্ধ্বে উঠে গিয়েছে। মঠের দেয়ালগুলো বিভিন্ন জ্যামিতিক প্যানেল নকশা ও লতাপাতার অলংকরণ দ্বারা সুসজ্জিত। দুটি মঠ বর্গাকার হলেও মাঝের মঠটি অষ্টভূজাকার। এই মঠের পাশ দিয়ে ডাকাতিয়া নদী প্রবাহিত।