লালবাগ দুর্গের হাম্মাম এর পরিচিতি
লালবাগ দুর্গের ভেতরে পুকুরের পশ্চিম পাশে এবং বিবি পরির সমাধির পূর্ব পাশে আয়তাকার ভূমি নকশায় নির্মিত দরবার হল ও হাম্মাম ভবন। এটি স্থানীয় স্থাপত্য রীতির সাথে মোঘল স্থাপত্য রীতির সংমিশ্রনে তৈরি। ভবনের নিচ তলায় তিনটি কক্ষ যার অনুরূপ তিনটি কক্ষ দ্বিতীয় তলায় রয়েছে। নিচ তলার পশ্চিমে হাম্মাম খানা। নির্মাণ উপাদান হিসেবে ইট, চুন ও সুরকি ব্যবহার করা হয়েছে।