ঐতিহাসিক স্থান / স্থাপনা

পাঁচথুবি মন্তের মুড়া (মহন্তের মুড়া)

পাঁচথুবি, কুমিল্লা সদর, কুমিল্লা

পাঁচথুবি মন্তের মুড়া (মহন্তের মুড়া) এর পরিচিতি

কুমিল্লা শহরের উপকণ্ঠে কয়েক কিলোমিটার উত্তর-পূর্বদিকে এটি অবস্থিত। অনুমান করা হয় যে, এটি ছিল বৌদ্ধ স্তূপ। স্থানীয়দের মতে পাঁচথুবির পাঁচটি মুড়ার মধ্যে এ মন্তের মুড়া প্রত্নস্থান একটি। মন্তের মুড়া হলো কথিত মহন্ত রাজার বাড়ি। তবে বিএস রেকর্ড অনুযায়ী মন্তের (মহন্তের) প্রত্নস্থানটি নরসিংহ বিগ্রহ মন্দিরের দেবোত্তর সম্পত্তি। সাম্প্রতিক খননে ইট দিয়ে নির্মিত মেঝে ও চওড়া দেয়ালের স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষ ও বিভিন্ন নমুনা, অলংকৃত ইটসহ বিভিন্ন ধরণের প্রত্নবস্তুও উন্মোচিত হয়েছে। ধারণা করা যায় যে এটি সপ্তম থেকে দশম শতকে নির্মিত।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।