আগ্রাদ্বিগুন মাউন্ড এর পরিচিতি
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন দক্ষিণ কাশিপুর গ্রামে প্রাচীন আগ্রাদ্বিগুণ ঢিবিটি অবস্থিত। পাশাপাশি অবস্থিত দু'টি গ্রাম আগ্রা ও দ্বিগুণ মিলে আগ্রা-দ্বিগুণ নামক স্থানে আগ্রাদ্বিগুন মাউন্ড অবস্থিত। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক খননে একটি বর্গাকার স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে। স্থাপত্য কাঠামোর পশ্চিম দেয়ালের অভ্যন্তরে তিনটি মেহরাব সদৃশ কাঠামো, পূর্ব দেয়ালে তিনটি দরজার অস্তিত্ব, উন্মুক্ত অঙ্গন ও পলেস্তারাবিহীন স্থাপত্য কাঠামো উন্মোচিত হয়।