জিকির করতে আমরা বিভিন্ন ধরনের তসবিহদানা ব্যবহার করে থাকি। এই তসবিহদানার ব্যবহার মূলত অনেক আগে থেকেই চলে আসছে। আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ—এসব দেশে এটি তসবিহ নামে পরিচিত। আরবিতে মিসবাহা ও সুবহা এবং তুর্কি, বসনীয় ও আলবেনীয় ভাষায় একে তেসপি বলা হয়।
ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা জিকির গোনার কাজে পাথর ও আঙুলের গিঁট ব্যবহার করতেন। ১৭ শতকের ধর্মপ্রচারক মুহম্মদ বাকির মজলিশির বয়ান মতে, ৬২৫ খ্রিষ্টাব্দে উহুদ যুদ্ধের পর রাসুল (সা.)-এর কন্যা ফাতেমা (রা.) প্রতি দুই-তিন দিনের মধ্যে একবার শহীদদের কবরে যেতেন এবং সেই সময়ে হামজা ইবনে আবদুল মুত্তালিবের কবরের মাটি দিয়ে একটি তসবিহ তৈরি করেন। এর পর থেকে তসবিহ তৈরি ও ব্যবহার শুরু হয়। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে।

০টি মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।