ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার বিস্মৃত অধ্যায়গুলোকে জানুন নতুন দৃষ্টিতে। নির্বাচিত প্রবন্ধ ও গবেষণাভিত্তিক লেখার জন্য আমাদের সঙ্গে থাকুন।

অলোক আচার্য পেশায় একজন শিক্ষক। পাবনার বেড়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে ১৯৮৫ সালে জন্ম। ১৯৯৯ সালে বেড়া সরকারি বিবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বেড়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০০৫ সালে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ব্যবস্থাপনা বিভাগে অনার্স ও ২০০৬ সালে মাষ্টার্স পাস করেন। এরপর যোগ দেন শিক্ষকতা পেশায়। স্থানীয় ও জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। পাশাপাশি লেখালেখি করা শখের বশে। প্রতিনিয়ত কলাম লিখে চলেছেন দেশের জাতীয় দৈনিকগুলোতে। অলোক আচার্যের প্রথম গল্পগ্রন্থ ”ছুঁয়ে দেখা মেঘ ও অন্যান্য গল্প” প্রকাশিত হয়েছে ২০২১ সালের বইমেলায়। এরপর ২০২৩ সালে প্রকাশিত হয়েছে রহস্য গল্প সংকলন ’তৃতীয়জন’ এবং কিশোর গল্প সংকলন ’স্কুলে এলিয়েন’ এবং ২০২৪ সালে কিশোর উপন্যাস ’ফেলুদার টাইম মেশিন’ কিডস কারাভান পান্ডুলিপি পুরস্কার জিতে নেয়। ২০২৫ সালের আগষ্টে প্রকাশিত হয় লেখকের প্রথম উপন্যাস ’চেত্রের আকাশ নিঃসঙ্গ ছিল’। লেখক ভালোবাসেন বই পড়তে। চেষ্টা করেন অধিক বই পড়তে এবং কম লিখতে।
প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।