লেখক পরিচিতি

আয়াজ আহমদ বাঙালি

আয়াজ আহমদ বাঙালি
লেখক ও শিক্ষক

আয়াজ আহমদ বাঙালি

প্রকৃত নাম আয়াজ আহমদ মাঝারভূঁইয়া স্নাতক (কলা) ডিগ্রি অর্জনের পর বর্তমানে আসাম সরকারের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি গভীর অনুরাগ। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্যজগতে তাঁর প্রথম পদচারণা। দশম শ্রেণির পর থেকে নিয়মিত ও পরিণত লেখায় মনোযোগী হয়ে ওঠেন। সাহিত্যের প্রায় সব শাখায় তাঁর অবাধ বিচরণ। "আয়াজ আহমদ বাঙালি" ছদ্মনামেই তিনি পাঠকমহলে পরিচিত ও সমাদৃত। উত্তর-পূর্ব ভারতের বিখ্যাত ধর্মীয় মাসিক পত্রিকা "নেদায়ে দ্বীন"-এ তাঁর ধারাবাহিক রচনা "মুসলিম বিশ্বের মনোহারী তথ্য" পাঠকদের মধ্যে বিশেষ সাড়া জাগিয়েছে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে তাঁর কবিতা, গল্প ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এখন পর্যন্ত কোনও একক গ্রন্থ প্রকাশিত না হলেও তাঁর সৃজনশীল লেখনী ইতোমধ্যে দুই দেশের পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।