লেখক পরিচিতি

সালাউদ্দিন আকবর

সালাউদ্দিন আকবর
লেখক, কবি ও প্রাবন্ধিক

সালাউদ্দিন আকবর

সালাউদ্দিন আকবর একজন প্রাবন্ধিক, কবি, গীতিকার ও সমাজ সংস্কারক। সাহিত্য, সংগীত ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে 'সিতারা' প্রাবন্ধিক পুরস্কার, বৈশাখী টেলিভিশনের গীতিকার সম্মাননা, দক্ষিণ এশীয় আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মাননা এবং "ওয়ার্ল্ড পোয়েটিক অ্যাওয়ার্ড" সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। অমর একুশে বইমেলায় প্রকাশিত " সালাউদ্দিন আকবরের কবিতা" সহ তাঁর একাধিক রচনা ও সমাজমনস্ক প্রবন্ধ সাহিত্য ও সামাজিক সচেতনতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার কবিতা বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার পাশাপাশি রোমানিয়া ও ভারতের বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সমাজ সংস্কার, যুব উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন।

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।