কবি দ্বীজবংশী দাসের মন্দির এর পরিচিতি
ফুলেশ্বরী নদীর উত্তর পাড়ে কবি দ্বীজ বংশীদাস মন্দিরটি কালের সাক্ষী হিসেবে আজও দাড়িয়ে রয়েছে। মন্দিরটি আনুমানিক ১১ মিটার উঁচু এবং এক শিখর ও এক কক্ষ বিশিষ্ট। সরলরেখায় নির্মিত মন্দিরটি ভূমি থেকে ৩৯ সে.মি. উঁচু প্লাটফরমের উপর অবস্থিত। মন্দিরটি অষ্টভূজাকার এবং দক্ষিণ দিকে মাত্র একটি প্রবেশ পথ রয়েছে। অর্ধ-বৃত্তাকার খিলানযুক্ত প্রবেশ পথের প্রশস্ততা ৭৫ সে.মি। মন্দিরের দেয়ালের প্রশস্ততা ৭৫ সে.মি.। উল্লেখ্য যে, দ্বীজ বংশীদাস ছিলেন মধ্য যুগের কবি।