আট-আনী জমিদার বাড়ী (মুক্তাগাছা জমিদার বাড়ী) এর পরিচিতি
আট-আনী জমিদার বাড়ী হল মুক্তাগাছা জমিদার বাড়ীর জগত কিশোর ও তার ছেলে রাম কিশোর আচার্য চৌধুরীর অংশ। মুক্তগাছা জমিদার বাড়ীটি কয়েকটি ব্লকে বিভক্ত। দক্ষিণ ব্লকে রয়েছে পূর্বমুখী পাশাপাশি সংযুক্ত ২টি ভবন। মাঝখানে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত প্রবেশপথ। এ ব্লকটি বর্তমানে শহীদ স্মৃতি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। উত্তরের ব্লকে রয়েছে ৫০ ফুট দীর্ঘ প্রবেশ পথ। প্রবেশ পথের দু'পাশে রয়েছে সংযুক্ত ২টি ভবন। আট-আনী জমিদার বাড়ীতে ৯/১০ টি ভবন রয়েছে।