নামাজগাঁও এর পরিচিতি
নামাজগাঁও প্রত্নস্থলটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার গলাকাটা মসজিদ থেকে ১ কি.মি. উত্তরে বেলাট দৌলতপুর গ্রামে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক খননে এখানে ৭টি ইট নির্মিত গোরস্থান/সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। প্রাপ্ত নিদর্শন দেখে এ প্রত্নস্থলটি খ্রিস্টীয় ১৫ শতকের বলে অনুমান করা হয়।