প্রাচীন মসজিদ (মজলিশ আব্দুল্লাহ খান মসজিদ) এর পরিচিতি
সুলতান আলাউদ্দিন হোসেন (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ) শাহ্-এর রাজত্বকালে এ মসজিদ নির্মাণ করা হয়। আয়তাকার ভূমি পরিকল্পনায় মসজিদটি নির্মিত। মসজিদের মধ্যভাগ বরাবর এক সারিতে উত্তর-দক্ষিণে পাথরের ০৪টি পিলার ছিল। পরবর্তীতে সংস্কারের সময় ইটের পিলার দেয়া হয়। আসল পাথরের পিলারগুলি মসজিদের বাহিরে সরিয়ে রাখা হয়েছে।