ছয়ঘড়িয়া জোড়া শিব মন্দির এর পরিচিতি
সাতক্ষীরা জেলার সদর উপজেলার অন্তর্গত ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে ছয়ঘরিয়া জোড়া শিব মন্দির অবস্থিত। মন্দিরের গায়ে সংযুক্ত লেখা পোড়ামাটির ফলকচিত্রের লিপি ভাষ্য থেকে জানা যায়, জোড়া মন্দিরটি স্থানীয় জমিদার ফকির চাঁদ ঘোষ কর্তৃক ১২২০ বঙ্গাব্দে (খ্রি. ১৯ শতক) নির্মিত।