চাঁদ গাজী ভূঁঞার মসজিদ এর পরিচিতি
বার ভূঁইয়াদের স্মৃতিবিজড়িত মুসলিম স্থাপত্য নিদর্শন চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ। বাংলার বার ভূঁইয়াদের অন্যতম চাঁদগাজী ভূঁইয়া ছাগলনাইয়ার চাঁদগাজী এলাকায় ১১২৫ হিজরিতে (খ্রি. ১৮ শতকের প্রথম দিকে) এ মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের ছাদে তিনটি গম্বুজ রয়েছে। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গম্বুজের উপরে পদ্ম কলসের নয়নাভিরাম নকশা করা হয়েছে। এছাড়া একই ধরনের স্থাপত্যশৈলীর ১২টি মিনার এবং দরজার উপরে পোড়ামাটির নকশা রয়েছে। মসজিদের সামনের অংশে শ্বেত পাথরের একটি ফলক রয়েছে।