ঐতিহাসিক স্থান / স্থাপনা

বড় কাটরা

চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গার তীরে, চকবাজার, ঢাকা

বড় কাটরা এর পরিচিতি

চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গার তীরে মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন বড় কাটরার অবস্থান। ইমারতটি আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। ১৬৪৪ খ্রিঃ শাহ সুজার বাসস্থান হিসেবে আবুল কাশেম এ কাটরা নির্মাণ করেন। এতে মোগল স্থাপত্যশৈলীর সকল বৈশিষ্ট্যের ধারা লক্ষ্য করা যায়। ইমারতটির বিভিন্ন অংশ বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। দক্ষিণের আদি অংশটুকু অক্ষত রয়েছে। দক্ষিণ দিকটি তিন তলা যার সামনে রয়েছে প্রবেশ তোরণ।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।