ঐতিহাসিক স্থান / স্থাপনা

বজরা শাহী মসজিদ

বজরা

বজরা শাহী মসজিদ এর পরিচিতি

১৭৪১ খ্রিস্টাব্দে বজরা শাহী মসজিদটি জনৈক আমান উল্লাহ কর্তৃক নির্মিত। আয়তাকার মসজিদটির চার কোণায় অষ্টভুজাকৃতির বুরুজ বা মিনার রয়েছে। মসজিদের পূর্বে ৩টি, উত্তরে ও দক্ষিণে ১টি করে প্রবেশপথ রয়েছে। মসজিদের অভ্যন্তরে ৩টি মিহরাব রয়েছে। ছাদের উপর পদ্মকলস সজ্জিত ৩টি গম্বুজ রয়েছে। গম্বুজের ড্রামে এবং ছাদের প্রাচীরে মারলন নকশা দেখা যায়। ১৯১১ থেকে ১৯২৮ খ্রি. বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ ও খান বাহাদুর মুজির উদ্দিন আহমদ মসজিদটি সংস্কার এবং সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করেন।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।