ঐতিহাসিক স্থান / স্থাপনা

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাচীন ভবনসমূহ

নড়াইল সদর

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাচীন ভবনসমূহ এর পরিচিতি

আনুমানিক ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া কলেজের প্রাচীন ভবনসমূহ কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ভবন দু'টির মধ্যে একটি পরিত্যক্ত এবং অপরটি দর্শন বিভাগের জন্য ব্যবহৃত হচ্ছে। দর্শন বিভাগের ভবনটি ষোলভুজাকার এবং পরিত্যক্ত ভবনটি আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। ইটের গাঁথুনির সাথে চুন-সুরকি ব্যবহৃত একতলা ভবনগুলোর দরজা-জানালায় অর্ধবৃত্তাকার খিলান রয়েছে। পরিত্যক্ত ভবনটির সামনে ৬টি পিলারের তোরণ ও ৩টি প্রবেশ পথ বিদ্যমান।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।