হরিপুর জমিদার বাড়ি এর পরিচিতি
হরিপুর জমিদারবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার তিতাস নদীর তীরে হরিপুর নামক গ্রামে অবস্থিত। খ্রিষ্টীয় ১৯ শতকে গৌরী প্রসাদ রায় চৌধুরী এবং কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী এ জমিদারবাড়ি নির্মাণ করেন। ১৩৪৩ বাংলা সালে কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটির উত্তরাধিকার হন হরিপদ রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী। সুবিশাল এ প্রাচীন বাড়িটিতে ৬০টি কক্ষ, হলঘর, নাচঘর, রঙমহল, অতিথিংশালা, বিচারালয়, গোলপুকুর, খেলার মাঠ, স্মৃতি মঠ ও সীমানা প্রাচীর রয়েছে।