তেওতা জমিদার বাড়ি কমপ্লেক্স (তালপুকুরসহ) এর পরিচিতি
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে তেওতা জমিদার বাড়ির কারুকার্যময় পাকা বাসভবন অবস্থিত। উনিশ শতকের প্রথম দিকে বাবু হেম শংকর রায় ও বাবু জয় শংকর রায় তেওতার জমিদার ছিলেন। পাশাপাশি জমিদারদের দু'টি বিশাল অট্টালিকা। তেওতা জমিদার বাড়ি বিদ্রোহ কবি নজরুল ইসলামের পত্নী প্রমীলার জন্মস্থান।