ইটাখোলা (ইটাখোলা মুড়া বিহার ও মন্দির) এর পরিচিতি
এটি রুপবান মুড়ার ২০০ মি: উত্তরে অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৮৫ সালে খনন কাজ পরিচালনা করে। প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে পোড়ামাটির ইট দিয়ে নির্মিত একটি আয়তাকার বৌদ্ধ স্তূপ ও উত্তরদিকে ভিক্ষুদের বাসযোগ্য একটি বর্গাকার বিহারের নিদর্শন উন্মোচিত হয়। ইটাখোলা মুড়ায় মন্দির ও বিহার আবিষ্কৃত হয়েছে। এ প্রত্নস্থানটির আনুমানিক সময় ধরা হয় খ্রিস্টীয় ৭ম-৮ম শতক।