ঐতিহাসিক স্থান / স্থাপনা

প্রাচীন হিন্দু জমিদার বাড়ি

কুলপদ্বি, মাদারীপুর সদর

প্রাচীন হিন্দু জমিদার বাড়ি এর পরিচিতি

স্থানীয়ভাবে এই জমিদার বাড়িটি কুলপদ্বি জমিদার বাড়ি (কালিখোলা জমিদার বাড়ি) নামে পরিচিত। কুলিন বংশের জনৈক হিন্দু ভদ্রলোকের নামানুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছিল কুলপদ্বি। আদিকাল হতে এই অঞ্চলে বণিক শ্রেণির লোকের বসবাস ছিল। কোনো উৎকীর্ণ লিপি না থাকায় বাড়ির প্রকৃত নির্মাতা বা নির্মাণকাল সম্পর্কে তেমন কিছু জানা যায় না। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী শশী রায় নামক এক স্থানীয় ধন্যাঢ্য বণিক কর্তৃক উনিশ শতকের প্রথমদিকে এটি নির্মাণ করেন। আবার অনেকে নির্মাতা হিসেবে সাধন সাহা ও সাধু সাহার নাম উল্লেখ করেন। আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত দুইতলা জমিদার বাড়িটির দৈর্ঘ্য ৬২.৯০ মিটার, প্রস্থ ৩৫.০২ মিটার, দেয়ালের পুরুত্ব ৫০ সে.মি.। চুন সুরকির গাঁথুনিতে নির্মিত জমিদার বাড়িটিতে লোহার বিম ও কাঠের কড়িবর্গা ব্যবহার করা হয়েছে। বাড়িটি ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত। ফুল ও লতাপাতার কারুকার্য, পিলাস্টার নকশা জমিদার বাড়িটিতে বিশেষভাবে লক্ষণীয়।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।