জোড়বাংলা মন্দির এর পরিচিতি
জোড়বাংলা স্থাপত্য রীতিতে নির্মিত মন্দিরগুলোর কোথাও কোনো উৎকীর্ণ লিপি না থাকায় এর সঠিক সময়কাল জানা যায় নাই। স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায় উল্লেখিত মন্দিরগুলো মাগুরার রাজা সীতারাম রায় কর্তৃক নির্মিত। স্থাপত্য শৈলী বিচারে এই মন্দিরগুলো ১৭ শতকের দিকে নির্মাণ করা হয়েছে বলে মনে হয়। ১৮৯৭ খ্রিস্টাব্দে সংঘটিত প্রবল ভূমিকম্পে মন্দিরটির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মণ্ডপ ও ছাদসহ সম্মুখ দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়। মন্দিরের ছাদ নির্মাণে দুটো দোচালা ভল্ট ব্যবহার করা হয়েছে। মন্দিরের চালাগুলো বক্রাকার প্রান্ত বিশিষ্ট এবং এর দরজাগুলো বহুভাজ খিলান আকৃতির। দেয়ালে চমৎকার পোড়া মাটির ফলকচিত্র দ্বারা শোভিত করা হয়েছে। তাতে বিভিন্ন ফুল, লতা পাতা ও জ্যামিতিক নকশার কারুকাজ রয়েছে।