পঞ্চরত্ন মন্দির (বিষ্ণু মন্দির) এর পরিচিতি
ধারণা করা হয় যে, সিদ্ধেশ্বরী পঞ্চরত্ন মন্দিরটি খ্রিস্টীয় ১৯ শতকের প্রথম দিকে নির্মিত। পঞ্চরত্ন মন্দিরটি বর্গাকৃতির পাতলা টালি ইট ও চুন-সুরকি ব্যবহার করে নির্মিত হয়েছে। মন্দিরটি স্থানীয়ভাবে সংস্কার ও মেরামত করায় তার আদি বৈশিষ্ট্য প্রায় বিলুপ্ত হয়েছে।