ঐতিহাসিক স্থান / স্থাপনা

গড়াই মসজিদ

গ্রাম: গড়াই, নিকলী, কিশোরগঞ্জ

গড়াই মসজিদ এর পরিচিতি

জনশ্রুতি রয়েছে, বারবকশাহর রাজত্ব কালে স্থানীয় শাসনকর্তা মজলিস-ই-আলী কর্তৃক ৮৭১ হিজরীতে (১৪৬৭খ্রি.) গড়াই মসজিদ নির্মাণ করেন। বর্গাকার মসজিদটিতে পাথরের ব্যবহার দেখা যায়। এক গম্বুজ বিশিষ্ট মসজিদের পূর্ব উত্তর ও দক্ষিণ দিকে স্থানীয়দের দ্বারা আধুনিক কাঠামো নির্মাণ করে সম্প্রসারণ করা হয়েছে। মসজিদের সম্পূর্ণ অংশটিতেই আধুনিক নির্মাণ উপকরণ টাইলস সংযোজন এবং বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।