ঐতিহাসিক স্থান / স্থাপনা

পীর পুকুর ঢিবি (মসজিদ)

বেলাট দৌলতপুর (পীরপুকুর-এর পশ্চিমে), কালিগঞ্জ, ঝিনাইদহ

পীর পুকুর ঢিবি (মসজিদ) এর পরিচিতি

পীর পুকুর মসজিদটি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুরে পীরপুকুর-এর পশ্চিমে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক খননে ১৫ গম্বুজবিশিষ্ট এ মসজিদের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। মসজিদের দেয়ালগুলো নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত টিকে ছিল। মসজিদটির চার কোণে অলংকৃত অষ্টভুজ কৌণিক বুরুজ সুষম ব্যবধানে আনুভূমিক বন্ধনী দ্বারা সজ্জিত। আনুমানিক খ্রিস্টীয় ১৫ শতকে নির্মিত এ মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংস্কার-সংরক্ষণ কাজ করা হয়েছে।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।