শাহী মসজিদ (আজিমপুর) এর পরিচিতি
ঢাকা শহরের আজিমপুর গোরস্থানে আজিমপুর শাহী মসজিদটির অবস্থান। উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় ১৭৪৬ সালে নবাব আলিবর্দি খানের সময় ফয়জুল্লা কর্তৃক মসজিদটি নির্মাণ করা হয়েছে। দুই তলা মসজিদটির নিচের অংশের মঞ্চটি ছিল খিলানযুক্ত। উপরের তলায় মসজিদের মূল অংশ। নিচ তলায় খিলান ও ভল্টের ন্যায় ৮টি কক্ষ রয়েছে। স্থানীয় কর্তৃক মসজিদটির আধুনিকীকরণ করা হয়েছে।