ময়নামতি মাউন্ড - ১ক এর পরিচিতি
প্রত্নতাত্ত্বিক খননের ফলে এ প্রত্নস্থলটিতে স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে। খননে উন্মোচিত স্থাপত্যিক বৈশিষ্ট্য ও প্রাপ্ত প্রত্নবস্তুগুলোর বিবেচনায় এ প্রত্নস্থানটির নির্মাণকাল আনুমানিক খ্রিস্টীয় ৮ম থেকে ১২শ শতক ধারণা করা হয়।