ঐতিহাসিক স্থান / স্থাপনা

ছোট কাটরা

বড় কাটরা থেকে প্রায় দু'শ মিটার পূর্বে, চকবাজার, ঢাকা

ছোট কাটরা এর পরিচিতি

বড় কাটরা থেকে প্রায় দু'শ মিটার পূর্বে ছোটকাটরা অবস্থিত। আয়াতকার ভূমি পরিকল্পনায় বড় কাটরার সাথে একই সময়ে এটি নির্মিত। এর স্থাপত্যিক গঠনশৈলী বড় কাটরার অনুরূপ তবে আকারে ছোট। ইমারতটিতে দু'টি তোরণ রয়েছে। দক্ষিণের তোরণটি তিন তলা, উত্তরের তোরণটি দুই তলা। দক্ষিণ বাহুর পূর্বে এবং পশ্চিমে আটকোণাকার দু'টি টাওয়ার দৃশ্যমান। এ ভবনে অসংখ্য ছোট-বড় কক্ষ রয়েছে। ১৬৬৩ খ্রি: শায়েস্তা খানের আমলে ছোট কাটরা নির্মাণ করা হয়।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।