ঐতিহাসিক স্থান / স্থাপনা

কলম্বো সাহীব এবং জোসেফ প্যাগেট সমাধি

নারিন্দা, সূত্রাপুর, ঢাকা

কলম্বো সাহীব এবং জোসেফ প্যাগেট সমাধি এর পরিচিতি

কলম্বো সাহীব সমাধি: কলম্বো শাহীব সমাধিটি বাহিরের দিক থেকে দেখতে দোতলা টাওয়ারের মত। নিচের তলা চার কোণাকার এবং উপরের তলাটি আট কোণাকার। প্রতিটি কোণায় একটি করে বুরুজ রয়েছে। ছাদ আট কোণাকার গম্বুজে ঢাকা, এর চূড়া কলস ফিনিয়েলে সুশোভিত। গম্বুজের নিচে ফ্রেস্কো রয়েছে। সমাধি সৌধে মোট আঠারটি শিলালিপি আছে। জোসেফ প্যাগেট সমাধি: কলম্বো শাহীবের সমাধির ঠিক পশ্চিমে পূর্ব-পশ্চিম দিক নির্দেশনায় নির্মিত একটি পাকা সমাধি। এর উত্তর-দক্ষিণে পাঁচটি করে খিলান নকশা রয়েছে। পূর্ব দিকে পাথরের লিপি। সমাধিস্থ জোসেফ প্যাগেটের পুরো নাম চ্যাপলিন রেভারেন্ড জোসেফ প্যাগেট। তিনি কলকাতার মন্ত্রী ছিলেন এবং ২৬ বছর বয়সে ১৭২৪ সালে মৃত্যুবরণ করেন।

← হোমপেজে ফিরে যান

নতুন গল্প জানুন সবার আগে

প্রতি সপ্তাহে ইতিহাস আর ঐতিহ্যের নতুন নিবন্ধ সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।