প্রবাজপুর শাহী মসজিদ এর পরিচিতি
মসজিদের বিন্যস্ত করণ ও স্থাপত্যিক রীতি দেখে মনে হয় এটা হোসেন শাহি সময়কালে নির্মাণ করা হয়েছে। এর পশ্চিম দেয়ালে সুসজ্জিত তিনটি মিহরাব রয়েছে, যার মাঝখানেরটি বড়। দৃষ্টিনন্দন পোড়ামাটির ফলকচিত্র শোভিত এ মনোরম চার গম্বুজবিশিষ্ট মসজিদটি মূলত একটি বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মিত।