দারাস বারী মসজিদ এর পরিচিতি
দারাস বারী মসজিদটি ৮৮৪ হিজরী বা ১৪৭৯ সালে দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহ কর্তৃক নির্মিত হয়েছিল বলে জানা যায়। মসজিদের পরিমাপ বাইরের অংশে উত্তর-দক্ষিণে ১১১ ফুট এবং পূর্বে-পশ্চিমে ৬৭ ফুট। সম্মুখে ১৬ ফুট প্রশস্ত একটি বারান্দা। ছোট সোনা মসজিদ ও কোতোয়ালী দরজার মধ্যবর্তী স্থানে ওমরপুরের সন্নিকটে দারাসবাড়ী মসজিদটি অবস্থিত। মসজিদের পূর্বদিকে ৭টি দরজা এবং উত্তর ও দক্ষিণ দিকে আরও ২'টি করে দরজা বিদ্যমান। ফলে মসজিদের গম্বুজের সংখ্যা ছিল ২৪টি এবং ভল্টের সংখ্যা ছিল ৪টি।