মাচাইন শাহী জামে মসজিদ এর পরিচিতি
মসজিদের শিলালিপি অনুযায়ী ১৫০১ খ্রিস্টাব্দে বাংলা বিখ্যাত সুলতান হোসেন শাহ এর রাজত্বকালে মাচাইন শাহী জামে মসজিদ নির্মিত। আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত মাচাইন শাহী মসজিদ তিনগম্বুজ বিশিষ্ট। মসজিদের পশ্চিম দেয়ালে তিনটি মিহরাব আছে। পূর্ব দেয়ালে খিলানে তিনটি প্রবেশ পথ রয়েছে। এছাড়াও উত্তর দক্ষিণে একটি করে দুটি প্রবেশ পথ আছে। বর্তমানে স্থানীয়রা মসজিদটিকে পূর্ব দিক বর্ধিত করেছে।